সাইকিয়াট্রি চিকিৎসা ও মনোরোগ বিশেষজ্ঞ — ঢাকা
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট (NIMH) ও দেশের শীর্ষ প্রতিষ্ঠানের অভিজ্ঞ মনোরোগ বিশেষজ্ঞদের প্যানেল — লাইফ কেয়ার মানসিক ও মাদকাসক্তি হাসপাতাল, ঢাকা।
সাইকিয়াট্রি চিকিৎসা কী?
সাইকিয়াট্রি হলো মেডিসিনের সেই শাখা, যেখানে মানসিক, আচরণগত ও আবেগজনিত রোগ নির্ণয়, চিকিৎসা ও প্রতিরোধ করা হয়। মনোরোগ বিশেষজ্ঞ (সাইকিয়াট্রিস্ট) চিকিৎসকেরা রোগের ধরন বুঝে ওষুধ, থেরাপি ও পরামর্শের সমন্বয়ে চিকিৎসা করেন।
কখন মনোরোগ বিশেষজ্ঞ দেখাবেন?
আমাদের চিকিৎসা পদ্ধতি
বিস্তারিত ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট ও প্রয়োজনে ল্যাব টেস্ট
সঠিক রোগ নির্ণয় ও ব্যক্তিভেদে চিকিৎসা পরিকল্পনা
ওষুধ ব্যবস্থাপনা (Medication Management) — নিবিড় পর্যবেক্ষণে
সাইকোথেরাপি ও কগনিটিভ বিহেভিয়ার থেরাপি (CBT)
আবশ্যক হলে আবাসিক ভর্তি ও 24 ঘণ্টা তদারকি
ডিসচার্জ পরবর্তী নিয়মিত ফলোআপ ও পারিবারিক পরামর্শ
অভিজ্ঞ ডাক্তার প্যানেল
আমাদের হাসপাতালে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট (NIMH) ও দেশের শীর্ষ মেডিকেল প্রতিষ্ঠানের অভিজ্ঞ মনোরোগ বিশেষজ্ঞ ও ক্লিনিক্যাল সাইকোলজিস্টগণ রোগী দেখেন। চিকিৎসকদের যোগ্যতা, ডিগ্রি ও ভিজিটিং সময় দেখতে বিশেষজ্ঞ ডাক্তার তালিকা পেজটি দেখুন।
সাধারণ প্রশ্নোত্তর
সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞ কে?
সাইকিয়াট্রিস্ট হলো মানসিক রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ ডাক্তার (MBBS + FCPS/MD in Psychiatry), যিনি মানসিক রোগ নির্ণয়, ওষুধ ব্যবস্থাপনা ও থেরাপির মাধ্যমে চিকিৎসা করেন।
কখন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত?
দুই সপ্তাহের বেশি মন খারাপ, ঘুমের সমস্যা, অতিরিক্ত চিন্তা, অহেতুক সন্দেহ, একা একা কথা বলা, আচরণে অস্বাভাবিক পরিবর্তন বা মাদক নির্ভরতা দেখা দিলে দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
মানসিক রোগের ওষুধ কি সারা জীবন খেতে হয়?
সব রোগীর ক্ষেত্রে না। রোগ ও অবস্থার উপর নির্ভর করে চিকিৎসা চলাকালীন ওষুধ দেওয়া হয়; চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সময়মতো কমিয়ে আনা হয়। নিজে নিজে ওষুধ বন্ধ করা বিপজ্জনক হতে পারে।
সাইকিয়াট্রি চিকিৎসা কি কাউন্সেলিংয়ের মতো?
না। সাইকিয়াট্রি চিকিৎসায় ডাক্তারি নির্ণয় ও প্রয়োজনে ওষুধ ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত; কাউন্সেলিং ও সাইকোথেরাপি তার অংশ, যা বিশেষজ্ঞ ও থেরাপিস্টেরা পরিচালনা করেন।
মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে আজই অ্যাপয়েন্টমেন্ট নিন
সাইকিয়াট্রি ট্রিটমেন্ট সেবা সম্পর্কে বিস্তারিত দেখুন, অথবা 01974-005478 নম্বরে কল করে সিরিয়াল নিন।
01974-005478 — কল করুন