মাদকাসক্তি চিকিৎসা ও নিরাময় — ঢাকার লাইফ কেয়ার হাসপাতাল
মাদকাসক্তি একটি রোগ, অভিশাপ নয়। বিশেষজ্ঞ ডাক্তার ও কাউন্সেলরের তত্ত্বাবধানে ডিটক্স থেকে শুরু করে দীর্ঘমেয়াদি রিহ্যাবিলিটেশন — সম্পূর্ণ গোপনীয়তায়।
মাদকাসক্তি কীভাবে শুরু হয়?
কৌতূহল, বন্ধুদের চাপ, পারিবারিক দ্বন্দ্ব, মানসিক চাপ বা বিষণ্ণতার কারণে অনেকেই প্রথমবার মাদক গ্রহণ করেন। ধীরে ধীরে মস্তিষ্ক মাদকের ওপর নির্ভরশীল হয়ে পড়ে এবং নিজে থেকে ছাড়া প্রায় অসম্ভব হয়ে ওঠে। পরিবারের কেউ মাদকাসক্ত হলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসার ব্যবস্থা করা জরুরি।
যেসব মাদক নির্ভরতার চিকিৎসা করা হয়
আমাদের চিকিৎসা প্রক্রিয়া
ডিটক্সিফিকেশন — চিকিৎসকদের তত্ত্বাবধানে শরীর থেকে মাদক দূরীকরণ ও শারীরিক প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ
মানসিক ও শারীরিক মূল্যায়ন — আসক্তির মাত্রা ও সহাবস্থানজনিত রোগ নির্ণয়
ব্যক্তিগত ও গ্রুপ কাউন্সেলিং — আসক্তির মূল কারণ চিহ্নিত করে মানসিক শক্তি গঠন
রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম — নিয়মতান্ত্রিক জীবনযাপন, দক্ষতা প্রশিক্ষণ ও পুনর্বাসন
পারিবারিক সেশান ও পোস্ট-রিহ্যাব ফলোআপ — রিল্যাপস রোধ ও সুস্থ জীবনে ফিরে আসা
কেন লাইফ কেয়ার মাদকাসক্তি নিরাময় কেন্দ্র?
- সম্পূর্ণ আবাসিক (Indoor) চিকিৎসা — 24 ঘণ্টা তদারকি
- মনোরোগ বিশেষজ্ঞ ও প্রশিক্ষিত কাউন্সেলর টিম
- রোগী ও পরিবারের তথ্যের কঠোর গোপনীয়তা
- সুরক্ষিত, পরিচ্ছন্ন ও শৃঙ্খলাবদ্ধ চিকিৎসা পরিবেশ
সাধারণ প্রশ্নোত্তর
মাদকাসক্তি চিকিৎসায় কতদিন লাগে?
শারীরিক ডিটক্সিফিকেশন সাধারণত ৭-১৪ দিনে হয়, তবে সম্পূর্ণ সুস্থ জীবনে ফেরার জন্য মনস্তাত্ত্বিক কাউন্সেলিং ও রিহ্যাবিলিটেশনসহ কমপক্ষে ৯০ দিনের আবাসিক প্রোগ্রাম উত্তম।
মাদকাসক্তি কি ঘরে বসে নিরাময় সম্ভব?
নিরাপদ নয়। ডিটক্স অবস্থায় শারীরিক প্রতিক্রিয়া বিপজ্জনক হতে পারে এবং বাড়িতে সঠিক তদারকি ও কাউন্সেলিং সম্ভব হয় না। হাসপাতালে ভর্তি করে বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা নেওয়াই নিরাপদ।
চিকিৎসার পর আবার মাদকে ফিরে যাওয়ার সম্ভাবনা কি?
রিল্যাপস রোধে আমাদের প্রোগ্রামে পোস্ট-রিহ্যাব ফলোআপ, পারিবারিক কাউন্সেলিং ও নিয়মিত থেরাপি সেশন থাকে, যা সুস্থ জীবন ধরে রাখতে সাহায্য করে।
কোন কোন মাদকের চিকিৎসা করা হয়?
ইয়াবা, হেরোইন, গাঁজা, ফেনসিডিল, মদ, সেডেটিভ/নিদ্রা ওষুধ ও ইনহেল্যান্টসহ সকল ধরনের মাদক ও রাসায়নিক নির্ভরতার চিকিৎসা করা হয়।
আপনার কাছের মানুষটি কি মাদকাসক্ত? আজই ব্যবস্থা নিন
যত দেরি হবে, চিকিৎসা তত কঠিন। গোপনীয়তার সাথে পরামর্শ নিন —01974-005478 — অথবা যোগাযোগ পেজ থেকে বার্তা পাঠান।
01974-005478 — কল করুন